|
সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের
নতুন সময় ডেস্ক
|
![]() সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের দুবাইয়ের ওই অনুষ্ঠানে সঞ্জয় দত্তের জন্য বিশেষভাবে তৈরি করা একটি 'আইফোন ১৭' নিয়ে হাজির হন কাশিফ জমির। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, তিনি সঞ্জয় দত্তকে আলিঙ্গন ও শুভেচ্ছা জানিয়ে ফোনটি তার হাতে তুলে দিচ্ছেন। অভিনেতাও হাসিমুখে এই উপহার গ্রহণ করে তাকে ধন্যবাদ জানান। জানা গেছে, শুধু সঞ্জয় দত্তই নন, তার স্ত্রী মান্যতা দত্তের জন্যও দামী গয়নার সেট উপহার দিয়েছেন এই পাকিস্তানি ভক্ত। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের বড় একটি অংশ পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক সংকটের কথা তুলে কাশিফ জমিরকে কটাক্ষ করছেন। তাদের মতে, যখন নিজের দেশের মানুষ চরম আর্থিক অভাব ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে লড়াই করছে, তখন একজন বলিউড তারকাকে এমন বিলাসিতার উপহার দেওয়া অর্থহীন। অনেকেই মন্তব্য করেছেন, পাকিস্তানের উচিত এই অর্থ দেশের সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা। তবে সমালোচনার পাশাপাশি কেউ কেউ একে ভক্তের ভালোবাসা ও ভারত-পাকিস্তান সম্প্রীতির উদাহরণ হিসেবেও দেখছেন। সঞ্জয় দত্তের ভক্তরা বলছেন, তার জনপ্রিয়তা ভৌগোলিক সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে বিস্তৃত, যা এই উপহারের মাধ্যমে আবারও প্রমাণিত হলো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত
চট্টগ্রামের বন্যা শুরু হবার সাথে সাথে প্রতিমন্ত্রী হজ্বে আর প্রধানমন্ত্রী বরিশালে: হাসনাত আব্দুল্লাহ
জাসাস দলের নেতার উপর হামলার অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন
রামগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
