|
বিজয়ের সঙ্গে অভিনয়ে আপত্তি ছিল রাশমিকার পরিবারের
নতুন সময় ডেস্ক
|
![]() বিজয়ের সঙ্গে অভিনয়ে আপত্তি ছিল রাশমিকার পরিবারের সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ের কথা শেয়ার করেছেন। জানান, ২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমাটি ব্যাপক ব্যবসায়িক সফলতা পাওয়ার পর পরিচালক ভারত কাম্মা তাকে ‘ডিয়ার কমরেড’ সিনেমার প্রস্তাব দেন। চিত্রনাট্য পছন্দ হওয়ায় রাশমিকা অভিনয় করতে আগ্রহী হলেও তার পরিবার এতে বাধা দেয়। মূলত সিনেমা জগত মেয়েদের জন্য নিরাপদ নয়- এমন ধারণা থেকে তার পরিবার চেয়েছিল প্রথম সিনেমার সাফল্যের পরই তিনি অভিনয় থেকে বিরতি নিন। এমনকি বিজয়ের সঙ্গে দ্বিতীয়বার পর্দা ভাগ না করার জন্যও তাকে চাপ দেওয়া হয়। রাশমিকা আরও জানান, ‘লিলি’ চরিত্রে অভিনয়ের জন্য তাকে পরিবারের সঙ্গে রীতিমতো লড়াই করতে হয়েছে। তিনি পরিবারকে বুঝিয়েছিলেন যে, সহ-অভিনেতা কে সেটি বড় বিষয় নয়, বরং তিনি অভিনয়কে ভালোবাসেন এবং একজন সফল অভিনেত্রী হতে চান। উল্লেখ্য, ‘ডিয়ার কমরেড’ সিনেমায় বিজয় ও রাশমিকার একটি চুম্বনের দৃশ্য নিয়ে সে সময় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
