ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
লাকসামে নকল আচার কারখানা সিলগালা: মালিককে জরিমানা
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Friday, 11 April, 2025, 9:16 PM

লাকসামে নকল আচার কারখানা সিলগালা: মালিককে জরিমানা

লাকসামে নকল আচার কারখানা সিলগালা: মালিককে জরিমানা

কুমিল্লার লাকসামে অস্বাস্থ্যকর পরিবেশে নকল আচার তৈরি করে বাজারজাত ও বিক্রির অভিযোগে কারখানা সিলগালা ও জরিমানা করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ এ অভিযান পরিচালনা করেন। এসময় কারখানার মালিক মো. শামসুল ইসলাম (৪৫) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, লাইসেন্স ব্যতীত অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে আচার তৈরি করে বাজারজাত ও বিক্রির অভিযোগে লাকসাম পৌরসভার অন্তর্গত ৫নং ওয়ার্ডের পশ্চিমগাঁও ঠাকুরপাড়ার মো. শামসুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কারখানা সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

অভিযুক্তকে সংশ্লিষ্ট দপ্তর থেকে লাইসেন্স গ্রহণ করে যথাযথ মাননিশ্চিতপূর্বক ব্যবসা পরিচালনা করতে পরামর্শ দেয়া হয়।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status