ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
মনোহরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Friday, 11 April, 2025, 9:15 PM

মনোহরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মনোহরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লার মনোহরগঞ্জে পানিতে ডুবে আবদুল (৪) ও মাহদি (৪) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলার উত্তরহাওলা ইউপির বরল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল ঐ গ্রামের হাশেম মাস্টার বাড়ির মাইন উদ্দিনের ছেলে ও মাহাদি একই বাড়ির মহিন উদ্দিনের ছেলে। তারা সম্পর্কে চাচাতো জেঠাতো ভাই বলে জানা গেছে। 

পুলিশ সূত্রে জানা যায়, সকাল বেলা ওই দুই শিশু দাদা আব্দুল খালেকের সাথে বাড়ির পাশে পুকুরপাড়ে বাাঁশঝাড়ে যায়। ঐ সময় দাদা বাঁশ কাটার কাজে ব্যস্ত ছিলেন এবং শিশুরা পাশেই খেলা করছিলো। তখন শিশুদের মায়েরাও লাকড়ি সংগ্রহের কাজে সেখানে ব্যস্ত ছিলেন। হঠাৎ তাদের পাওয়া না গেলে অনেক খোঁজাখুজির পর বাড়ির সামনে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরিবারের সদস্যরা পুকুর থেকে শিশুদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করে। সরেজমিন পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন মনোহরগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status