ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে ছাত্রীনিবাসে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ!
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Friday, 11 April, 2025, 9:12 PM

ঠাকুরগাঁওয়ে ছাত্রীনিবাসে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ!

ঠাকুরগাঁওয়ে ছাত্রীনিবাসে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ!

ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া এলাকায় লাবিবা আস্থা (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।

পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে।

নিহত লাবিবা আস্থা ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবার নাম মৃত ফজলুর রহমান এবং তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওদুস ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপাড়ায় অর্পিতা ভিআইপি নামে একটি ছাত্রীনিবাসে লাবিবা থাকত। পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেননি।

ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় । প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে।

লাবিবার মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, ‘কী কারণে ওই শিক্ষার্থী মারা গিয়েছে, এটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তর পর বলা যাবে কী কারণে সে মারা গিয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status