|
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে গণ বিক্ষোভ
নতুন সময় প্রতিবেদক
|
![]() গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে গণ বিক্ষোভ শুক্রবার (১১এপ্রিল) জুমা’র নামাজ শেষে চক বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করা হয়। প্যালেষ্টাই সলিডারিটি মুভমেন্টের ব্যানারে বিক্ষোভটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্যালেষ্টাই সলিডারিটি মুভমেন্টের অন্যতম সংগঠক হাফেজ আবু মুসা, শিবির শহর শাখার সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারী আবদুল আউয়াল হামদু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মোঃ আরমান হোসেন প্রমুখ। বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিনের জনগণের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামলায় নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। বছরের পর বছর এমন বর্বরোচিত হামলা হলেও জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা চুপচাপ রয়েছেন। বিশ্ব বিবেকের এমন নীরবতা পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যদি জাতিসংঘ ইসরায়েলের এই হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তবে বিশ্ব মুসলিম জিহাদ করে ইসরায়েলকে সমুচিত জবাব দেবে। বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহকে জাগ্রত হওয়ার পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানও জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
