ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
ভান্ডারিয়ায় ‘একশত’ ধর্মীয় নেতাদের সমাবেশ ও শিশু সুরক্ষায় সমঝোতা-স্মারক স্বাক্ষর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 10 April, 2025, 9:01 PM

ভান্ডারিয়ায় ‘একশত’ ধর্মীয় নেতাদের সমাবেশ ও শিশু সুরক্ষায় সমঝোতা-স্মারক স্বাক্ষর

ভান্ডারিয়ায় ‘একশত’ ধর্মীয় নেতাদের সমাবেশ ও শিশু সুরক্ষায় সমঝোতা-স্মারক স্বাক্ষর

ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রামের উদ্যোগে একশত মুসলিম ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের এক সমাবেশ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মূল লক্ষ্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলায় কার্যক্রম শেষে ধর্মীয় নেতাদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখা ও শিশু ফোরাম, যুব ফোরাম ও গ্রাম উন্নয়ন কমিটির সাথে সমন্বয় রেখে শিশু সুরক্ষা’র অগ্রগতি টিকিয়ে রাখা। 

ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিন্ডা দফো এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধন অতিথি হিসেবে ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া অন্যান্য অতিথির মধ্যে ছিলেন গ্রাম উন্নয়ন কমিটি সভাপতি, উপজেলা শিশু ফোরাম সহ-সভাপতি, উপজেলা যুব ফোরাম সভাপতি, শিক্ষক, সাংবাদিক ও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দ।

সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে দীর্ঘ ১৭ বছর ওয়ার্ল্ড ভিশনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শিশু সুরক্ষায় কাজ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সমঝোতা-স্মারক অনুসরন করে একযোগ কাজ করার জন্য অনুরোধ জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন বাল্য বিবাহ, শিশু শ্রম, শিশু নির্যাতন ইত্যাদি কার্যক্রমে ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তাদের আন্তরিকতা ও প্রচেষ্টার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status