|
বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে বাবার মৃত্যু,পরীক্ষার হলে মেয়ে
স্টাফ রিপোর্টার পটুয়াখালী
|
![]() বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে বাবার মৃত্যু,পরীক্ষার হলে মেয়ে পরে দ্রুত মাহবুবুর রহমানকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় আর মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়,বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের নিজ বাড়ি থেকে কালিশুরী এসএ ইনষ্টিটিউশন কেন্দ্রে যাচ্ছিলেন মাহবুবুর রহমান। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। মেয়ে তাসফিয়াকে নিয়ে বাড়ি থেকে সকাল ৯টার দিকে রওয়ানা দেন তিনি। গাজিমাঝি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহবুবুর রহমান। পরে স্থানীয়রা মেয়েকে পরীক্ষা কেন্দ্রে আর বাবাকে হাসপাতালে পাঠিয়ে দেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইউসুফ বলেন,তাসফিয়া পরীক্ষা দিচ্ছেন। এখন পর্যন্ত সে জানে না তার বাবা বেঁচে নেই। অপরদিকে বাবা মাহবুবুর রহমানের লাশ বাড়িতে নেওয়া হয়েছে। পরিবারে চলছে শোকের মাতম। কালিশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, মাহবুবুর রহমানের ৩ মেয়ের মধ্যে তাসফিয়া মেজো,পরীক্ষার পর তাসফিয়া জানবে তার বাবা আর নেই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
