|
সারা দেশের মতো বরিশালে এসএসসি পরীক্ষা শুরু
অপূর্ব বাড়ৈই,বরিশাল
|
![]() সারা দেশের মতো বরিশালে এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয় কেন্দ্রগুলোতে। পরীক্ষার্থীরা জানান, পরীক্ষায় ভাল রেজাল্ট করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন তারা। প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র আশানুরূপ হলে ভালো ফলাফল করবেন বলে জানিয়েছে তারা। আর অভিভাবকরা জানান, গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার কোনো প্রশ্ন ফাঁসের গুজব নেই। এতে অনেকটাই স্বস্তি বিরাজ করছে। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, এবার এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৩৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। আর মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা হবে। তিনি আরও জানান, পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ১৬ ভিজিলেন্স টিম কাজ করছে মাঠে। এবারের পরীক্ষায় পূর্ণ নম্বর ও পূর্ণসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
