|
কেশবপুরে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গণমিছিল অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() কেশবপুরে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গণমিছিল অনুষ্ঠিত কেশবপুরের সর্বস্তরের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে অনুষ্ঠিত মিছিলটি কেশবপুর পাবলিক ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিলের আগে তাওহিদী জনতার পক্ষে বক্তব্য রাখেন বিএনপি নেতা চেয়ারম্যান প্রভাষক আলা উদ্দীন আলা, জামায়াত নেতা অধ্যাপক মোক্তার আলী, অ্যাডঃ ওজিয়ার রহমান, কামরুল ইসলাম, মাস্টার তবিবুর রহমান, মাওলান হাবিবুল্লাহ প্রমূখসহ অনেকে। এ সময় মিছিলে হাজার হাজার উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা অংশ গ্রহণ করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
