|
বকেয়া বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে টিএনজেড গ্রুপের শ্রমিকদের সমাবেশ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() বকেয়া বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে টিএনজেড গ্রুপের শ্রমিকদের সমাবেশ সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন এবং অবিলম্বে শ্রমিকদের পাওনা পরিশোধের জোর দাবি জানান। সমাবেশে টিএনজেড গ্রুপের কয়েক শতাধিক শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাস বকেয়া রয়েছে। আমরা অনেক কষ্টে দিন পার করছি। মালিকপক্ষের উচিত দ্রুত আমাদের পাওনা বুঝিয়ে দেওয়া।” নেতৃবৃন্দ বলেন, " আমাদের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের যে খবর এর আগে প্রকাশ হয়েছে তা সঠিক নয়। আমাদের শ্রমিকদের নেতন ভাতা অবিলম্বে পরিশোধ না করলে আগামীতে গাজীপুর ও সাভারসহ আশপাশের অঞ্চলের শ্রমিকদের নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।" শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ঢাকায় শ্রম মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। শ্রমিক প্রতিনিধিরা সেই বৈঠকে অংশ নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করবেন বলে জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
