|
সোনারগাঁয়ে সরকারী কলেজে বৈদ্যুতিক শকে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, আহত ১
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে সরকারী কলেজে বৈদ্যুতিক শকে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, আহত ১ মৃত্যু আমির হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর ৩টার দিকে সোনারগাঁ সরকারী কলেজে একটি বিকল বৈদ্যুতিক মটর মেরামত করতে শরীফ ও আমির হোসেন নামের ২জন ইলেকট্রিশিয়ান যায়। এ সময় সোনারগাঁ সরকারী কলেজের বিজ্ঞান ভবনের একটি রুমে কাজ করাকালিন অসতর্কতার কারণে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আমিন হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় শরীফ নামে আরো একজন আহত হন। পরে এলাকাবাসী ও দমকল বাহিনীর সদস্যা মারাত্মক আহত শরীফকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল রহমান ইলেকট্রিশিয়ান আমির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
