|
কাজিপুরে তরুণ সমাজসেবক জুয়েল রানার ঈদ সামগ্রী পেলে দুই শতাধিক হতদরিদ্র
নাবিউর রহমান (চয়ন) কাজিপুর
|
![]() কাজিপুরে তরুণ সমাজসেবক জুয়েল রানার ঈদ সামগ্রী পেলে দুই শতাধিক হতদরিদ্র শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে দশটায় সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গ্ৰামে শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা, জুয়েল রানার সহধর্মিণী সমাজসেবীকা শাহনাজ পারভীন, শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক মিঠু সরকার, কোষাধ্যক্ষ সুমন মিয়া প্রমুখ। জুয়েল রানা বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এখন নতুন করে দেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই। তারেক রহমানের নির্দেশে এলাকার অসহায় দরিদ্র মানুষের পাশে ঈদ উপহার সামগ্রী নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে এলাকার হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছি তারা যেন এই রোজার ঈদটা ভালোভাবে করতে পারে সেজন্য। আমাদের সামর্থ্য অনুযায়ী যে কয়জনকে পেরেছি আমরা সহযোগিতা। করেছি এবং ভবিষ্যতেও এরকম সহযোগিতা অব্যাহত রাখব। ঈদ সামগ্রী পাওয়া রৌহাবাড়ী গ্রামের বৃদ্ধ আব্দুর সালাম ও মমতা খাতুন জানান, আমরা গরীব মানুষ সামনে ঈদের বাজার সদাই ঠিকমতো করতে পারি নাই। ছেলে পেলে নিয়ে কি খাবো সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। এখান থেকে এই উপহার গুলো পাওয়ায় আমরা মহা খুশি হয়েছি, আমরা তাদের জন্য দোয়া করি। এসময় উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সহ-সাংগঠনিক বাবলু, প্রচার সম্পাদক ইয়াছিন, দপ্তর সম্পাদক ঠান্ডু মিয়া, সদস্য তুষার, এনামুল, রেজাউল প্রমুখ। #(ছবি আছে)
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
