ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালেকবাড়ির ম্যাট্রিক্স স্টাইলসে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
প্রকাশ: Saturday, 13 June, 2026, 2:51 PM

মালেকবাড়ির ম্যাট্রিক্স স্টাইলসে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

মালেকবাড়ির ম্যাট্রিক্স স্টাইলসে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরের মালেকবাড়ি ডেগেরচালা এলাকায় অবস্থিত ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) সকালে আগুন লাগার পর মুহূর্তেই কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো সকালেই উৎপাদন কার্যক্রম চলছিল। হঠাৎ কারখানার একটি অংশ থেকে ঘন ধোঁয়া বের হতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই ধোঁয়া বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন যাতে ভবনের ওপরের অংশ কিংবা আশপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শনিবার পৌঁনে ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম চলমান ছিল বলে জানান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ মামুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status