ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
নলডাঙ্গায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
প্রকাশ: Saturday, 13 June, 2026, 3:07 PM

নলডাঙ্গায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নলডাঙ্গায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাটোরের নলডাঙ্গা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”র আওতায় ‘শুভ উদ্বোধন’ অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুন মমঙ্গলবার নলডাঙ্গা  উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁনের সভাপত্তিতে এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান,জাতীয় সংসদের মাননীয় হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিনিধি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, সাবেক পৌর মেয়র আব্বাস আলী নান্নুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা  অংশগ্রহণ করেন।

নলডাঙ্গায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নলডাঙ্গায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

উপজেলা প্রশাসন নলডাঙ্গা এবং রাজশাহী সামাজিক বন বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status