ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
কুষ্টিয়া সীমান্ত: শূন্যরেখায় রাত কাটল ঠেলে দেওয়া ১২ জনের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 June, 2026, 3:42 PM
সর্বশেষ আপডেট: Saturday, 13 June, 2026, 4:51 PM

কুষ্টিয়া সীমান্ত: শূন্যরেখায় রাত কাটল ঠেলে দেওয়া ১২ জনের

কুষ্টিয়া সীমান্ত: শূন্যরেখায় রাত কাটল ঠেলে দেওয়া ১২ জনের

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্তে পুশ ইন চেষ্টার শিকার ১২ জন শূন্যরেখায় রাত কাটিয়েছেন। ঘটনার ৩০ ঘণ্টা পর দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর পতাকা বৈঠকেও কোনো সমাধান মেলেনি।

তবে শূন্যরেখায় অবস্থান করা ১২ জন আদৌ ভারতীয় নাগরিক কি না, তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত জানানোর কথা বিজিবিকে জানিয়েছে বিএসএফ। সেই পর্যন্ত তাদের সেখানেই থাকতে হবে।

শনিবার (১৩ জুন) সকাল ১০টায় ১৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় ভারতের রানীনগর বিএসএফ ক্যাম্পের কমান্ডার এসি সুনীল কুমার এবং ৪৭ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদার নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া সীমান্ত: শূন্যরেখায় রাত কাটল ঠেলে দেওয়া ১২ জনের

কুষ্টিয়া সীমান্ত: শূন্যরেখায় রাত কাটল ঠেলে দেওয়া ১২ জনের

বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে ৩০ মিনিট পতাকা বৈঠক হয়। তবে শূন্যরেখায় অবস্থান করাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

বিজিবি বলছে, উপজেলার প্রাগপুর ইউনিয়নের চরবিলগাথুয়া সীমান্তে উদ্ভূত পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্ত দিয়ে কোনোভাবেই পুশ ইনের ঘটনা মেনে নেওয়া হবে না। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে।

এ ছাড়া পুশ ইনের ঘটনা মোকাবিলায় এলাকাবাসীও সজাগ আছেন বলে জানিয়েছে বাহিনীটি।

কুষ্টিয়া সীমান্ত: শূন্যরেখায় রাত কাটল ঠেলে দেওয়া ১২ জনের

কুষ্টিয়া সীমান্ত: শূন্যরেখায় রাত কাটল ঠেলে দেওয়া ১২ জনের

শুক্রবার ভোররাতে বিএসএফ নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশ পুশ ইনের চেষ্টা করে। টের পেয়ে বিজিবি ও স্থানীয়রা বাধা দেয়। পরে তাদের ভারতীয় ভূ-খণ্ডে ফিরিয়ে দেওয়া হয়। এরপর থেকে ভুক্তভোগীরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

পুশইন বন্ধে বিজিবির আহ্বানের পরিপ্রেক্ষিতে বিএসএফ দ্বিপক্ষীয় ব্যবস্থার ভিত্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাসের মধ্যে এ ঘটনা ঘটেছে। গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৫৭তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে এ আশ্বাস দেওয়া হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status