পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার ১৩ জুন বেলা ১২ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার ভুমি ফজলে রাব্বি উপজেলার বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, বন বিভাগ শিশক রেজ্ঞ কর্মকর্তা মহসিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিরা উপস্তিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।