|
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতি
নতুন সময় প্রতিনিধি
|
![]() শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতি রোববার (২৩ মার্চ) ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মির্জা আব্দুল জব্বার বাবু সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা। স্বজনদের বরাত দিয়ে জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় দুই মাস আগে বাবু ভাইরাসজনিত একটি রোগে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সিরাজগঞ্জ প্রেসক্লাবসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ শোক জানিয়েছেন। সেইসঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তার মৃত্যুতে জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সুত্রে জানা যায়, তার জানাজা আজ রাত ১০টায় পৌর শহরের মালশাপাড়া কবরস্থান প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
জকসুর নারী সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি: কতটুকু বাস্তবায়িত, কতটুকু অধরা?
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
