ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ না পাওয়ায় বোর্ডের দিকে আঙুল তুললেন সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 March, 2025, 10:56 AM

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ না পাওয়ায় বোর্ডের দিকে আঙুল তুললেন সাকিব

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ না পাওয়ায় বোর্ডের দিকে আঙুল তুললেন সাকিব

বহুবার বহু সাক্ষাৎকারে এই কথাটা সাকিব আল হাসান জানিয়েছেন, ‘আমি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে চাই।’ তবে শেষ পর্যন্ত তার সেই প্রত্যাশা পূরণ হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি দেশসেরা এই অলরাউন্ডারের। যেখানে কারণ হিসেবে সামনে এসেছে সাকিবের বোলিং নিষেধাজ্ঞার বিষয়টি। ব্যাটার সাকিবকে দলে রাখায় আগ্রহ ছিল না বোর্ডের।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে সাকিবের সঙ্গে কতটা কথা হয়েছে বোর্ডের। বোর্ড যেভাবে বিষয়টিকে পরিচালনা করেছে তাকে কি খুশি সাকিব। এবার এ বিষয়ে মুখ খুলেছেন সদ্য বোলিং নিষেধাজ্ঞা মুক্ত হওয়া সাকিব। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে যেখানে বিসিবির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খেলতে না পেরে বোর্ডের প্রতি তার কোনো অভিযোগ আছে কিনা; সেই প্রশ্নে সাকিব জানিয়েছেন, ‘দেখুন, আমার কোনও অভিযোগ নেই। তবে যদি সেই ক্ষেত্রে যোগাযোগ আরও ভালো হতো, তাহলে আমি আরও খুশি হতাম।’

রাজনৈতিক পটপরিবর্তনের কারণে, দেশে বিদায়ী টেস্ট খেলতে পারেননি সাকিব। এরপর বোলিং নিষেধাজ্ঞায় পড়েন। যে নিষেধাজ্ঞা এখন কেটে যাওয়ায় কিছুটা স্বস্তিতে আছেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সেই নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের হয়ে মাঠে নামতে চেয়েছিলেন তিনি।

সেক্ষেত্রে বর্তমান জাতীয় দলের সহকারী কোচ ও  শৈশবের পরামর্শদাতা মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে এক সপ্তাহ ক্যাম্প করতে চেয়েছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত তার সেই চেষ্টা ব্যর্থ হয়। বিসিবি সুবিধাজনকভাবে তার অনুরোধটি সে সময় উপেক্ষা করে। পরে বোলিং পরীক্ষায় পাস না করায় শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই ঘোষণা করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফির দল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status