|
পাথরঘাটায় সুপেয় পানির খোঁজে খালি কলসি নিয়ে পানি দিবস পালিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাথরঘাটায় সুপেয় পানির খোঁজে খালি কলসি নিয়ে পানি দিবস পালিত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বিষখালী নদী সংলগ্ন নীলিমা পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণ করেন, একশন এইড বাংলাদেশ, এনএসএস, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন ও প্রত্যয়। এ সময় ‘আজকের শিশু আগামীর ভবিষ্যৎ’। লবনাক্ত এবং খারাপ পানি ব্যবহার করে ভবিষ্যৎ জীবন ঝুঁকিতে ফেলতে চায়না এমন চিন্তা করে শতাধিক খালি কলসি নিয়ে প্রতীকী প্রতিবাদ করে। এছাড়াও সুপেয় পানির দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড-ফেষ্টুন প্রদর্শন করে যুবরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মেহেদী শিকদার, উন্নয়নকর্মী লিমন বিশ্বাস, রুমা আক্তার, শাকিল আহমেদ, নাইম, জুয়েল প্রমুখ বক্তারা বলেন, পাথরঘাটায় পর্যাপ্ত সুপেয় পানি পাওয়া যায় না। এখানকার মানুষের মধ্যে নিয়মিত দেখা যায় পানির জন্য হাহাকারের চিত্র। এক কলসি পানির জন্য তাদের পাড়ি দিতে হয় কয়েক গ্রাম। তারপরেও অনেক সময় খাওয়ার মতো পানি না পেয়ে দুঃশ্চিন্তায় পড়তে হয়। প্রতি বছরই বিভিন্ন এলাকায় মিঠা পানির স্তর নিচে নেমে যায়। এতে সুপেয় পানির অভাব দিন দিন আরও বাড়ছে। তারা আরও বলেন, এখানে শুকনো মৌসুমে পানির সংকট তীব্র থাকে। বিশেষ করে পাথরঘাটায় গভীর নলকূপ স্থাপন সম্ভব না হওয়ায় এখনকার মানুষের দুঃখের যেন শেষ নেই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
