|
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দুইঘন্টা অবরোধ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দুইঘন্টা অবরোধ গতকাল শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় সড়ক পারাপারের সময় তার মৃত্যু হয়। তিনি একটি কারখানার কোয়ালিটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী সাজেদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই বিআরটি প্রকল্পের সড়কটি আমাদের গাজীপুরের জন্য মরণ ফাঁদ। এই বিআরটি প্রকল্পের পর সড়ক পারাপারের সময় অনেকেই প্রাণ হারিয়েছেন। প্রতিনিয়ত এ সড়কে প্রাণহানির ঘটনা ঘটে। আজকের মতো আগামীতেও আরো অনেক মানুষ এই সড়ক পারাপারের সময় প্রাণ হারাবেন।’ দুর্ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়লেন ২ ঘণ্টা অবরোধ করে রাখেন। যার ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এসময় ক্ষুব্ধ শ্রমিকেরা বিআরটির সড়কটি বন্ধের দাবী জানান। পরে নগর পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর গাছা মেট্রো থানা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, শ্রমিক নিহতের ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করেন। পুলিশের সহায়গায় রাত ১১ টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
