|
বাঙ্গালহালিয়া দক্ষিণেশ্বর কালী মন্দিরে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর মহোৎসব সম্পন্ন
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() বাঙ্গালহালিয়া দক্ষিণেশ্বর কালী মন্দিরে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর মহোৎসব সম্পন্ন অনুষ্ঠানে ধমীর্য় আলোচক ছিলেন সনাতন ঋষি আশ্রমের অধিপতি শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ, বিশেষ ধমীর্য় আলোচক ছিলেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধিপতি শ্রীমৎ স্বামী অভেদানন্দ গিরি মহারাজ, শ্রী শ্রী মৎ স্বামী গুরুকৃপানন্দ মহারাজ। অনুষ্ঠানে পৌরহিত্যে করেন বৈষ্ণব প্রবর সৌরভ দাশ বাবাজী,রাতে শুভ অধিবাস পরিচালনা করেন আশুতোষ চক্রবর্তী। মহতী ধর্মসভা অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ,দক্ষিণাশ্বর কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ চৌধুরী, সাধারণ সম্পাদক কনক সাহা,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সদস্য জিকু কুমার দে,ইউপি সদস্য শিমুল দাস,মহিলা সদস্যা বাপ্পী দেব,অমর নাথ চৌধুরী টিকলু,প্রিয়লাল দত্ত, রিটন দাশ,পংকজ ভুষন চৌধুরী,হারাধন দাস,প্রবীর দত্ত,নয়ন চৌধুরী,সাংবাদিক মিন্টু কান্তি নাথ, মন্দির কমিটি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৭ই মার্চ ব্রাহ্মমুহূর্তে হরিনাম যজ্ঞ ও মহোৎসব আরম্ভ। দুই দিনব্যাপী দুপুরও রাত্রে আনন্দবাজারে অন্নপ্রসাদ বিতরণ করেন। ৮ই মার্চ শনিবার ভোর সকালে হরিনাম সংকীর্তন এর মধ্য দিয়ে শ্রী শ্রী মহানাম যজ্ঞের পূর্ণাহুতি হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
