ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
আসামি ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করলেন ‘গণঅধিকার পরিষদ নেতাকর্মীরা’
নতুনসময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 8 March, 2025, 4:54 PM

আসামি ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করলেন ‘গণঅধিকার পরিষদ নেতাকর্মীরা’

আসামি ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করলেন ‘গণঅধিকার পরিষদ নেতাকর্মীরা’

গাজীপুরে এজহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন গণঅধিকার অধিকার পরিষদের নেতাকর্মীরা। পুলিশ জানিয়েছে, শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে নেতাকর্মীরা থানা ঘেরাও করেন। রাত ১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা থানায় অবস্থান করছিলেন।

গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তফা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আসামি ছাড়িয়ে নিতে গাছা থানায় এসেছেন। তারা ওসি স্যারের রুমে এসে আসামিকে ছেড়ে দিতে বলেছেন।’

মোস্তফা জানান, ওই আসামির নাম গোলাম আজম। তিনি থানায় গ্রেপ্তার আছেন। ‘নেতাকর্মীরা এখনো থানার ভেতরে ও বাইরে অবস্থান নিয়ে আছেন,’ বলেন তিনি।

সূত্র জানায়, গাছা থানা পুলিশ পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেপ্তারের পর গণঅধিকার পরিষদ গাজীপুরের গাছা থানা কমিটির সভাপতি আব্দুর রহমান ও তার অনুসারীরা থানা ঘেরাও করেন।

তবে এ বিষয়ে গণঅধিকার পরিষদের জেলা, মহানগর ও থানা পর্যায়ের একাধিক নেতাকর্মীরা প্রতিবেদককে জানান তাদের দুই নেতা আসামীর বিষয়ে জানতে এসে ওসির রুমে লাঞ্ছিত হয়েছেন। ভূক্তভূগী দুই নেতার দাবী গ্রেপ্তার ব্যাক্তি রাজনিতী করেননা। 

তবে গত বছরের জুলাই-আগস্ট  আন্দোলনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিভিন্ন সহায়তা করেছেন তিনি। তাই তারা গ্রেপ্তার ব্যাক্তিকে ভালো ভাবে চেনেন ও নির্দোষ লোক বলেও জানান নেতৃবৃন্দরা।

এ ব্যাপারে জানতে চাইলে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘একজন এজাহারভুক্ত আসামিকে আমি গ্রেপ্তার করেছি। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন। আসামি ছেড়ে না দেওয়ায় তারা মিছিল করছেন। তারা থানাতেই আছেন। আমি অন্য কাজে বাইরে এসেছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status