|
বিএনপির নেতাকর্মীরা ঘর ছাড়া হয়েছে কিন্তু দেশ ছাড়া হয়নি-কাজী রওনাকুল ইসলাম টিপু
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() বিএনপির নেতাকর্মীরা ঘর ছাড়া হয়েছে কিন্তু দেশ ছাড়া হয়নি-কাজী রওনাকুল ইসলাম টিপু তিনি বলেন, আমরা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী। যেকারণে আমাদের শত্রু বেশি। আমরাই একমাত্র দল যাদের দেশের বাহিরে কোন প্রভু নেই। আমাদের দেশের বাহিরে বন্ধু আছে, কিন্ত কোন প্রভু নেই। অনেক দল আছে যাদের দেশের বাহিরে প্রভু আছে, কিন্ত আমাদের কোন প্রভু নেই। অনেকের ভারত, পাকিস্তান, রাশিয়ায়, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রভু আছে কিন্ত আমাদের কোন প্রভু নেই। শুক্রবার (৭ মার্চ) বিকেলে পিরোজপুর পৌর বিএনপির আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে ‘তারেক রহমান এর ঐক্যের ডাক’ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আকন, নজরুল ইসলাম খান, আব্দুস সালাম বাতেন, শেখ হাসানুল কবির লীন, আখতারুজ্জামান শেখ রাহাদ, মো. জাকির হোসেন রোকন প্রমুখ। কর্মী সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক শেখ শহিদুল্লাহ শহিদ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সদস্য সচিব সরোয়ার হোসেন হাওলাদার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
