|
নেত্রকোণায় মহানবীকে নিয়ে কটুক্তিকারী যুবক আটক
সালাহ উদ্দীন খান রুবেল, নেত্রকোণা
|
![]() নেত্রকোণায় মহানবীকে নিয়ে কটুক্তিকারী যুবক আটক বুধবার দুপুরে নেত্রকোণা জেলা পুলিশের একটি দল জেলা শহরের আন্তঃজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে। আটক হওয়া সুপ্ত সাহা অনিক নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের মনতলা গ্রামের সুনীল সরকারের ছেলে। পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, সম্প্রতি অভিযুক্ত সুপ্ত সাহা অনিক তার ফেসবুক আইডি থেকে মহানবীকে কটুক্তি করে কমেন্ট করে যা মূহুর্তের মধ্যে ছড়িয়ে পরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এঘটনায় প্রতিবাদে ও সুপ্ত সাহা অনিকের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেন ইসলাম ধর্মের অনুসারীরা। ঘটনার পরপরই গাঢাকা দেন সুপ্ত সাহা। পরিশেষে পুলিশের অভিযানে আটক হয় সে। সুপ্ত সাহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
