|
ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও মাংসের বিক্রয় কার্যক্রম উদ্বোধন
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও মাংসের বিক্রয় কার্যক্রম উদ্বোধন ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের বাস্তবায়নে এ কার্যক্রমের অংশ হিসেবে রমজানে নিম্নআয়ের মানুষের জন্য ৬৫০ টাকায় গরুর মাংস ও ১১০ টাকায় ডিম দিচ্ছে বাংলাদেশ ডেইরী ফার্মস এসোসিয়েশন, ময়মনসিংহ। ৪ মার্চ বেলা ১১টায় এই বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম। উদ্বোধনকালে তিনি বলেন, রমজানে নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে স্বল্পমূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি করা হচ্ছে। চাহিদা অনুযায়ী ঈদ পর্যন্ত এই কার্যক্রম চলবে। জনহিতৈষী এ কার্যক্রমে সপ্তাহে দুদিন, মঙ্গল ও বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি হবে। এতে একজন এক কেজি মাংস ও একডজন ডিম কিনতে পারবে। স্বল্পআয়ের মানুষের ক্রয়-ক্ষমতার কথা চিন্তা করে সারা দেশের পাশাপাশি ময়মনসিংহে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
