ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
উজিরপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাহফুজুর রহমান মাসুম
প্রকাশ: Tuesday, 4 February, 2025, 7:53 PM

উজিরপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উজিরপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বরিশালের উজিরপুরে তারুণ্যের উৎসব যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ০৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চার টায়  উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ের উদ্যোগে উপজেলা সমাজসেবা কার্যালয়ে সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী সমাজ সেবক আফিসার এস এন জামাল হোসেন, ফিল্ড সুপারভাইজার তারিকুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হাওলাদার, মাওলানা মনিরুল ইসলাম মুরাদ, হাফেজ মোহাম্মদ মাহবুবুর রহমান, মাওলানা মোঃ আবু ছালে,বামরাইল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন, রূপায়ণ সংস্কৃতিক সংঘ ও  উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ আলী সুজার নির্দেশনায় আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর কর্তিক রেজিস্ট্রেশনপ্রাপ্ত  স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান,ইয়াতিমখানার, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক কর্মশালা, ও প্রতিবন্ধীদের বাছাই কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় অনুষ্ঠানের বিষয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন আলোচক বৃন্দ। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status