ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
লাকসামে বিএনপি মহাসচিবের আগমন উপলক্ষে সাবেক ডাকসু সদস্য ড. রশিদ হোসাইনীর গণ-সংযোগ
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Tuesday, 4 February, 2025, 7:45 PM

লাকসামে বিএনপি মহাসচিবের আগমন উপলক্ষে সাবেক ডাকসু সদস্য ড. রশিদ হোসাইনীর গণ-সংযোগ

লাকসামে বিএনপি মহাসচিবের আগমন উপলক্ষে সাবেক ডাকসু সদস্য ড. রশিদ হোসাইনীর গণ-সংযোগ

কুমিল্লার লাকসামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভা সফল করার লক্ষ্যে দলীয় ব্যাপক গণ-সংযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) সাবেক সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. রশিদ আহমেদ হোসাইনী।

মঙ্গলবার ও সোমবার লাকসাম উপজেলা প্রশাসন,  দৌলতগঞ্জ বাজার, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন, মনোহরগঞ্জ  দবাজারে দলীয়-নেতাকর্মীদের নিয়ে পৃথক পৃথকভাবে মতবিনিময় ও ব্যাপক গণ-সংযোগ করেন।

জানা যায়, আগামী ২০ ফেব্রুয়ারি লাকসাম স্টেডিয়ামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভায় প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।

জনসভা সফল করতে বিএনপি নেতা ড. রশিদ আহমেদ হোসাইনী ব্যপক শো-ডাউনের প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে তিনি পোস্টার, ব্যানার, প্লেকার্ড, মাইকিংসহ গণ-সংযোগ অব্যাহত রেখেছেন।

ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের রুপকার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি বাস্তবায়ন,  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম ও  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জাতীয়তাবাদী আদর্শে  বিশ্বাসীরা আজ ঐক্যবদ্ধ।

এরই ফলশ্রুতিতে আগামী ২০ ফেব্রুয়ারি লাকসামে বিএনপি'র স্মরণকালের সর্ববৃহত্তম জনসভা হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status