ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সেনবাগে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত
মোঃ ইব্রাহিম
প্রকাশ: Tuesday, 4 February, 2025, 7:12 PM

সেনবাগে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

সেনবাগে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার চালক। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আজিজপুর পোলের গোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাযাত্রীর নাম নজরুল ইসলাম (২৫)। তিনি সেনবাগ উপজেলার জামিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের বাসিন্দা। আহত চালক মোহাম্মদ কিরণ (২০) একই গ্রামের বাসিন্দা। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে অটোরিকশাটি ফেনী-নোয়াখালী মহাসড়কের আজিজপুর পোলের গোড়ায় ইউটার্ন নিচ্ছিল। এ সময় লক্ষ্মীপুর থেকে আসা একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন নজরুল। আহত হন চালক কিরণ। দুর্ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এসে বালুবাহী ট্রাকটিকে আটকায়। তবে চালক ও সহকারী পালিয়ে যায়।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, অটোরিকশায় নজরুল ইসলাম ছাড়া অন্য কোনো যাত্রী ছিলেন না। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে যান। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status