ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাকিবুল হাসান খোকন
প্রকাশ: Tuesday, 4 February, 2025, 7:10 PM

শেরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, চুরি-ডাকাতি-ছিনতাই, জুয়া বাল্য-বিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং-সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে শেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেটে আয়োজিত বিট পুলিশিং মতবিনিময় সভায় শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

সভার শুরুতে পুলিশ সুপার শেরপুর জেলা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন, বিভিন্ন দোকান মালিক, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

পরবর্তীতে পুলিশ সুপার তাঁর বক্তব্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, চুরি-ডাকাতি-ছিনতাই, জুয়া বাল্য-বিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং- সহ সমাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উপস্থিত সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধি মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ে মধ্যেই বাস্তবায়ন অঙ্গীকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে স্বস্ব অবস্থান থেকে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। 

তিনি যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হটলাইন নম্বর বা থানার অফিসার ইনচার্জ এর নম্বরে ফোন করে জানানোর আহবান করেন। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক-সহ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সুধীজন, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status