ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
লাকসাম-মনোহরগঞ্জে ২ জনের লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 January, 2025, 7:42 PM
সর্বশেষ আপডেট: Monday, 27 January, 2025, 7:43 PM

লাকসাম-মনোহরগঞ্জে ২ জনের লাশ উদ্ধার

লাকসাম-মনোহরগঞ্জে ২ জনের লাশ উদ্ধার

কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে নারী ও ইন্স্যুরেন্স কর্মীসহ ২জনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত লাশগুলো উদ্ধার করা হয়। 
লাকসাম  থানা ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কুমিল্লার লাকসাম উপজেলার হোটেল ড্রিমল্যান্ড থেকে আলতাফ হোসেন নামের এক ৩৭ বছর বয়সী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি প্রগতি ইন্সুরেন্সে চাকরি করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা।  
তিনি (ওসি) বলেন, লাশ উদ্ধারের পর আমরা তার পরিবারকে জানিয়েছি। তার পরিবার আসছেন।
আমরা এখনও জানিনা তিনি এখানে কিভাবে আসলেন এবং কিভাবে তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টির তদন্ত চলমান আছে। বিস্তারিত জেনে জানাতে পারব। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলমান।
এদিকে, মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন গ্রামের সড়কের পাশে স্থানীয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বান্দুয়াইন গ্রামের মৃত আয়ুব আলীর স্ত্রী। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে বান্দুইয়ান গ্রামের সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইমন হোসেন।  
তিনি বলেন, ওই নারী বাড়িতে একাই থাকতেন। স্থানীয়রা তার লাশ পেয়ে পুলিশের খবর দিলে লাশটি উদ্ধার করে। কিন্তু কিভাবে তার মৃত্যু হল এবং এতো রাতে তিনি কেন এখানে আসলেন তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status