ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
বাউফলে শিক্ষার্থীকে ধর্ষণ থানায় মামলা গ্রেফতার-১
মোঃ রানা সন্যামত, বরিশাল
প্রকাশ: Monday, 27 January, 2025, 7:41 PM

বাউফলে শিক্ষার্থীকে ধর্ষণ থানায় মামলা গ্রেফতার-১

বাউফলে শিক্ষার্থীকে ধর্ষণ থানায় মামলা গ্রেফতার-১

পটুয়াখালীর বাউফলে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি জিহাদ সিকদার (২৬) কে গ্রেফপ্তার করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফপ্তার করে র‌্যাব-৮ এর একটি টিম। পরে তাকে বাউফল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ধর্ষক জিহাদ ওই গ্রামের বাসিন্দা। জিহাদের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ১০ জুলাই স্কুলে যাওয়ার পথে উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠী গ্রামের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে (১৩) জোড়পূর্বক মাহেন্দ্র গাড়িতে তুলে নিয়ে যায় জিহাদ সিকদার। পরে বরিশাল থেকে লঞ্চের কেবিনে ঢাকায় নিয়ে জিহাদ তার এক নিকট আত্মীয়ের বাসায় ওই স্কুলশিক্ষার্থীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।  এ ঘটনায় স্কুল শিক্ষার্থীর বাবা বাউফল থানায় আট জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। প্রায় ছয় মাস ধরে পলাতক ছিলেন ধর্ষক জিহাদ। মামলার তদন্তকারী কর্মকর্তা বাউফল থানার এসআই মফিজুল ইসলাম বলেন,আসামি জিহাদকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status