|
প্রিমিয়াম হোল্ডিংসের ৪ দিনব্যাপী একক আবাসন মেলা শুরু
নতুন সময় ডেস্ক
|
![]() প্রিমিয়াম হোল্ডিংসের ৪ দিনব্যাপী একক আবাসন মেলা শুরু বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে কোম্পানির নিজস্ব কার্যালয়ে এই উৎসব ও মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পিঠা উৎসবের উদ্ধোধন ঘোষণা করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তাফিজুল হুদা এবং কেক কেটে একক আবাসন মেলার শুভ সুচনা করেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ। মেলাটি চলবে আগামী রোববার পর্যন্ত। জানা গেছে, ঢাকায় প্রতি বছর গ্রামীণ ঐতিহ্য ও মিলন মেলার আয়োজন করে থাকে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড। তারই ধারাবাহিকতায় এবার ১৬-১৯ জানুয়ারি এই পিঠা উৎসব ও একক আবাসন মেলার আয়োজন করেছে। এবারের অনুষ্ঠানে প্রিমিয়াম হোল্ডিংসের চারটি প্রকল্প সম্পর্কে অবগত করেন ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক নাজনীন আক্তার, উপদেষ্টা নুরুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট প্রধান রেজাউল করিম, সিওও আশরাফুল আলম, টিম লিডার শিমুল সরকার, মাহিন ইসলামসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ গ্রাহক শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেলা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
