ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবীতে কুড়িগ্রামে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 13 January, 2025, 8:08 PM

চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবীতে কুড়িগ্রামে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবীতে কুড়িগ্রামে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় চাই- দাবীতে কুড়িগ্রামে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের ন্যায় সমগ্রদেশের চরাঞ্চলে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে এ সংলাপের আয়োজন করেছেন চর উন্নয়ন কমিটি, কুড়িগ্রাম জেলা।

আজ সোমবার ১৩ জানুয়ারি দুপুরে কুড়িগ্রাম  পৌর শহরের নাজিরা নতুন শহর এলাকায় এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। 
সংগঠনের আহ্বায়ক শিক্ষাবিদ ও সাংবাদিক  শফিকুল ইসলাম বেবু'র সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব  আশরাফুল হক রুবেল, অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, অধ্যাপক মোখলেছুর, চর উন্নয়ন কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও দৈনিক কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, সাংবাদিক সাইয়েদ বাবু, জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলম শফি, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আশরাফ আলী, রৌমারী উপজেলার সাবেক চেয়ারম্যান ঈমান আলী, সাংবাদিক জাহানুর রহমান খোকন ,সাংবাদিক সুজন মোহন্ত,
শিক্ষক দেওয়ান এনামুল , সহকারী অধ্যাপক ফজলুল হক, ডাঃ রকিবুল হাসান বাঁধন, স্থানীয় দৈনিক জাগো বাহে'র সম্পাদক রেজাউল করিম রেজা, সহকারী অধ্যাপক আবু হানিফা অবঃপ্রভাষক গোলাম ফারুক প্রমূখ।
সংলাপে চরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা,শিক্ষা স্বাস্থ্য ,দারিদ্র্য মুক্ত অঞ্চল গড়তে অবিলম্বে চর উন্নয়ন বিষয়ক মন্ত্রনালয়ের দাবী জানান বক্তাগণ।
দেশের সবচেয়ে দারিদ্র্য পীড়িত জেলা কুড়িগ্রামকে এগিয়ে নিতে চর উন্নয়ন কমিটির বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন জেলা কমিটি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যহত থাকবে বলে জানান বক্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status