ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
লাকসামে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের উপকরণ বিতরণ
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Monday, 13 January, 2025, 8:05 PM

লাকসামে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের উপকরণ বিতরণ

লাকসামে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের উপকরণ বিতরণ

কুমিল্লার লাকসামে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ৯০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মো. আল-আমিন।
উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেন, এসপিপিও আলী আহমদ, উপ-সহকারী কৃষি অফিসার মিজানুর রহমান ও নাজিম উদ্দীন, গণমাধ্যমকর্মী মো. দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
উপকরণ হিসেবে কৃষক-কৃষাণীদের উন্নত জাতের আমের চারাগাছ, বাতাবি লেবু ও পেয়ারার চারাগাছ, তিন মৌসুমের সবজির ২০ প্রকার বীজ, জৈব সার, বীজ সংরক্ষণের পাত্র, পানি দেওয়ার ঝাঝরি এবং বাগানের জন্য নেট বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মো. আল-আমিন জানান,  এই উদ্যোগের লক্ষ্য হলো অনাবাদি পতিত জমি এবং বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টিকর ফল ও সবজি উৎপাদনের মাধ্যমে স্থানীয় কৃষকদের পুষ্টি ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন নিশ্চিত করা। পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও প্রকল্পের আওতায় উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯০ জন কৃষক-কৃষাণীর মধ্যে এ কৃষি  উপকরণ বিতরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status