ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
পিরোজপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 January, 2025, 7:58 PM

পিরোজপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

পিরোজপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

পিরোজপুরে মহিলা কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ই জানুয়ারি) সকালে পিরোজপুর সরকারি মহিলা কলেজ মাঠে উক্ত সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। 

পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক।

প্রধান অতিথি নাজিমুল হক বলেন, পিরোজপুরের  সন্তান হিসেবে এই কলেজের উন্নয়নের জন্য যা কিছু করা দরকার সবকিছুই তিনি করবেন। তিনি আরও বলেন, আমার অফিস ও ব্যক্তিগত নম্বর আপনাদেরকে দিয়ে যাচ্ছি। যেকোনো সমস্যায় আমাকে আপনাদের কাছে পাবেন।

এ সময় আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী, পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামি পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এম এ কালাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে দুপুরে মধ্যাহ্নভোজ ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status