ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গাজীপুরে লিফলেট বিতরণ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 13 January, 2025, 7:55 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গাজীপুরে লিফলেট বিতরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গাজীপুরে লিফলেট বিতরণ

জুলাই এর প্রেরনা দিতে হবে ঘোষনা এ স্লোগানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে গাজীপুরের বিভিন্ন স্নানে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩জানুয়ারি) দুপুরে নগরীর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের আশপাশে এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল , আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সিনথিয়াসহ অন্যান্যরা। 

সদস্য সচিব আরিফ সোহেল তার বক্তব্যে বলেন, "বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনের মাধ্যমে ব্যাপক  পরিবর্তন করতে হবে। জানুয়ারী ১৫ তারিখের মধ্যে ঘোষনা প্রকাশ করার অংশ হিসেবে আজকের এই কর্মসূচী পালিত হয়েছে। তিনি বলেন, আমরা ছাত্র-জনতার পক্ষ থেকে সুনির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণাপত্রটি প্রকাশ করার জন্য জোরালো দাবি জানাচ্ছি।"

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুপ্ত হামলার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে তারা তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিবে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন৷



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status