ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ মে ২০২৬ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজারহাটে ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক মেহেদী হাসান সাগর গ্রেফতার
আসাদুর রহমান , রাজারহাট
প্রকাশ: Saturday, 11 January, 2025, 5:41 PM

রাজারহাটে ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক মেহেদী হাসান সাগর গ্রেফতার

রাজারহাটে ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক মেহেদী হাসান সাগর গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাগর(২৮)কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোমনারায়ন গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে মেহেদী হাসান সাগর(২৮) নিষিদ্ধ ঘোষিত রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গত ৫ আগষ্টের পর সে গাঢাকা দেয়।

 শুক্রবার(১১জানুয়ারী) গভীর রাতে রাজারহাট থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমনারায়ন এলাকা থেকে সাগরকে গ্রেফতার করতে সক্ষম হয়। সাগরের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নম্বর ১২, তারিখ ১১/০১/২৫ইং। পরদিন শনিবার(১১জানুয়ারী) সকালে পুলিশ তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের সাংগাঠনিক সম্পাদক সাগরকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status