ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ মে ২০২৬ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাণীনগরে খামার থেকে গরু চুরি
কাজী আনিছুর রহমান,রাণীনগর
প্রকাশ: Saturday, 11 January, 2025, 5:43 PM

রাণীনগরে খামার থেকে গরু চুরি

রাণীনগরে খামার থেকে গরু চুরি

নওগাঁর রাণীনগরে খামার থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার কুজাইল পূর্ব গ্রামের মোয়াজ্জেম হোসেনের খামার থেকে এই চুরির ঘটনা ঘটে। মোয়াজ্জেম হোসেন ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে। এঘটনায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

খামারের মালিক মোয়াজ্জেম হোসেন বলেন, উপজেলার কুজাইল বাজারের পার্শ্বে ধান-চালের চাতাল ব্যবসার পাশাপাশি ওই চাতালের পার্শ্বেই প্রায় ১৭টি গরুর একটি খামার গড়ে তুলেছেন। চাতাল ও খামার দেখা শোনা করেন তার ছেলে ওবাইদুর রহমান (২৭)। শুক্রবার রাত অনুমান তিনটা নাগাদ ছেলে মোবাইল ফোনে তাকে জানান,ঘরের বাহির থেকে ছিকল আটকানো রয়েছে এমন খবর পেয়ে তিনি বাড়ি থেকে চাতালে গিয়ে ছিকল খুলে দেন। পরে খামারে গিয়ে দেখতে পান ১৭টি গরুর মধ্যে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষাধীক টাকা হবে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান মোয়াজ্জেম হোসেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,খামার থেকে গরু চুরির বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status