ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
২দিন পর ফেসবুকে অ্যাকটিভ সারজিস-সাদিক, সাড়া নেই হাসনাতের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 January, 2025, 7:49 PM
সর্বশেষ আপডেট: Friday, 3 January, 2025, 7:53 PM

২দিন পর ফেসবুকে অ্যাকটিভ সারজিস-সাদিক, সাড়া নেই হাসনাতের

২দিন পর ফেসবুকে অ্যাকটিভ সারজিস-সাদিক, সাড়া নেই হাসনাতের

সাইবার হামলার ভয়ে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করার প্রায় দুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও সক্রিয় হয়েছেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন সম্পাদক সারজিস আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি সাদিক কায়েম।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার পর তাদের দুজনের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল অ্যাক্টিভ দেখায় ফেসবুক।

তবে একই সঙ্গে আইডি ডিঅ্যাক্টিভেট করলেও দুপুর ১টা নাগাদ এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর ফেসবুক আইডি অ্যাক্টিভ দেখা যায়নি।

ফিরে আসার বিষয়ে জানতে সারজিস ও সাদিক কায়েমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। এখনো ডিঅ্যাক্টিভেট থাকার বিষয়ে জানতে হাসনাত আবদুল্লাহরও সাড়া পাওয়া যায়নি।

১ জানুয়ারি রাত ১০টা নাগাদ অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ ও চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির ফেসবুক আইডি ‘ক্র্যাকপ্লাটুন সাইবার গ্রুপ’ থেকে ডিজেবল করে দেওয়ার পর তারা নিজেদের আইডি ডিঅ্যাক্টিভেট করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status