|
যুবদল কর্মী হত্যায় ডিবির সেই কনক গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
|
![]() যুবদল কর্মী হত্যায় ডিবির সেই কনক গ্রেপ্তার বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ঢাকা এয়ারপোর্টের ১৩ এপিবিএন অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাওন হত্যা মামলার ১৬ নম্বর আসামি কনক। আসামিকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এর আগে, ২০২২ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। শহরের দুই নল রেলগেট এলাকায় র্যালিতে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে চায়নিজ রাইফেলের গুলিতে যুবদলের কর্মী শাওন নিহত হন। এরপর ঘটনাস্থলে উপস্থিত অনেকেই কনককে চাইনিজ রাইফেল হাতে গুলি চালাতে দেখেছেন বলে অভিযোগ করেছিলেন। সে সময় গুলি করার বেশ কয়েকটি ছবিও সেসময় গণমাধ্যমে এসেছিল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
