ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীতে 'নিউ ইয়ার, নিউ মিশন' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 January, 2025, 8:17 PM

রাজধানীতে 'নিউ ইয়ার, নিউ মিশন' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীতে 'নিউ ইয়ার, নিউ মিশন' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল 'নিউ ইয়ার, নিউ মিশন' শিরোনামে আন্তর্জাতিক সম্মেলন। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি সম্মেলন কেন্দ্রে সারাদেশ থেকে আগত বিপুল সংখ্যক উদ্যোক্তাদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে ওয়ার্ল্ড ক্লাস বিজনেস মাইন্ডসেট সম্পর্কে মাইন্ড ট্রেনিং করান সাবিত ইন্টারন্যাশনাল এর পরিচালক সাবিত রায়হান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের মক্কা ক্লক টাওয়ারের প্রধান নির্বাহী (সিইও) ড. সালেহ আল্ হাবিব। সম্মেলনে তিনি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসার নতুন সুযোগ তৈরিসহ নানাবিধ বিষয়ে বক্তব্য রাখেন।

আয়োজক সাবিত ইন্টারন্যাশনালের পক্ষ থেকে জানানো হয়, ওয়ার্ল্ড ক্লাস বিজনেস মাইন্ডসেট, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের নতুন দিকনির্দেশনা প্রদানে তাদের এমন আয়োজন। পাশাপাশি সম্মেলনে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সমস্যার সমাধান ও সৌদি আরবে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে ব্যবসার সম্ভাবনা অন্বেষণ করছেন, নতুন উদ্যোগ শুরু করতে চান, কিংবা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই সম্মেলনটি একটি অনন্য সুযোগ ছিল।

২ হাজারের বেশি শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও পেশাজীবীসহ সম্মেলনে অংশ নিতে অনলাইনে ১০ হাজারের বেশি উদ্যোক্তা নিবন্ধন করেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status