ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
অভিনেত্রী ইলিয়ানার আবারও মা হওয়ার গুঞ্জন, বাবা কে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 January, 2025, 9:53 PM

অভিনেত্রী ইলিয়ানার আবারও মা হওয়ার গুঞ্জন, বাবা কে?

অভিনেত্রী ইলিয়ানার আবারও মা হওয়ার গুঞ্জন, বাবা কে?

বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ ব্যক্তিগত জীবন নিয়ে বেশ বিতর্কে পড়েছিলেন। শোনা গিয়েছিল বিয়ের আগেই তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন! সেই বিতর্ক বন্ধ করতে তিনি ২০২৩ সালের মে মাসে বিয়ে করেন। সেই বছরের আগস্টে পুত্র সন্তান জন্ম দেন তিনি। আবার মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে ইলিয়ানার। তবে এখন প্রশ্ন দেখা দিয়েছে ইলিয়ানার সন্তানের বাবা কে?

ইলিয়ানা সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে প্রেগন্যান্সি কিট হাতে নিয়ে রয়েছেন। তবে ছবি পোস্ট করলেও, নতুন সন্তান আসার কথা স্পষ্ট করেননি তিনি। এই ছবি দেখেই বলিপাড়ায় গুঞ্জন, ইলিয়ানা বুঝি ফের মা হতে চলেছেন।

অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তার সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ২০১৯ সালে দু’জনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।

অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করেন। এরপর শোনা যায়, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছিলেন ইলিয়ানা। কিন্তু এই রটনা বেশি দিন টেকেনি।

ইলিয়ানার স্বামীর নাম মাইকেল ডোলান। বিয়ের পর সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে স্বামীকে নিয়ে ইলিয়ানা বলেন, বিবাহিত জীবন সুন্দরভাবে চলছে। আমি তার কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করি, তা বলা সত্যিই কঠিন। আমাকে সত্যিই ভাবতে হবে কারণ আমার মনে হয় যখনই আমি এরকম কোনো উত্তর দেই, সেখানে কিছু না কিছু বাকি থেকে যাবে। পরেরদিন হঠাৎ করে তোমার মাথায় আসবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status