ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নের কৃষক সমাবেশ অনুষ্ঠিত
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
প্রকাশ: Saturday, 21 December, 2024, 7:40 PM

গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশর অংশ হিসেবে জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। রাধানগর ইউনিয়নে কৃষক দলের সভাপতি মুসিদুল ডাক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব দূরুল হোদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, বিএনপি নেতা ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (সেন্টু), রাধানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম (নবাব),সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান, কৃষক দলের রহনপুর ইউনিয়ন সভাপতি জোহরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান, রহনপুর ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, রাধানগর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোমিনুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিরা। পরে সমাধানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status