ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Wednesday, 3 June, 2026, 12:58 PM

যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১

যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১

যশোরে নার্সারির ভেতরে গাঁজার গাছ চাষের অভিযোগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল এসআই রকি মন্ডলের নেতৃত্বে যশোর কোতোয়ালী মডেল থানার উত্তর ডহর সিংহা বিলচাচী এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে স্থানীয় একটি নার্সারি থেকে মো. ডাবলু হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।পরে তার হেফাজত থেকে ১৬টি কাঁচা সবুজ গাঁজা গাছ উদ্ধার করা হয়।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status