|
কুড়িগ্রামে ট্রাক-অটোরিকসা সংঘর্ষে নিহত- ১ আহত ৩ জন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
|
কুড়িগ্রামে ট্রাক-অটোরিকসা সংঘর্ষে নিহত- ১ আহত ৩ জন নিহত আইয়ুব আলী (৭৫) কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সলেয়া চৌকিদারের ছেলে এবং পেশায় সুপারি ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনায় আহত আরও তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে ট্রাকচালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩ ইউপিডিএফ সদস্য, ব্যবসায়ীদের মাঝে স্বস্তি
দৌলতপুর বাজারে পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার হেরোইনসহ আটক ১
চর বিষয়ক পৃথক মন্ত্রণালয় ও স্থায়ী বাজেটসহ ০৭ দফা দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন
পার্বত্যমন্ত্রীর পদত্যাগ মেনে নিতে না পাড়ায় বাঘাইছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
