ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ইস্কন নিষিদ্ধের দাবীতে তাড়াশ উপজেলায় মিছিল ও প্রতিবাদ সমাবেশ
রাসেল ইকবাল, (তাড়াশ)
প্রকাশ: Friday, 6 December, 2024, 11:11 PM

ইস্কন নিষিদ্ধের দাবীতে তাড়াশ উপজেলায়  মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ইস্কন নিষিদ্ধের দাবীতে তাড়াশ উপজেলায় মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইস্কন) নিষিদ্ধের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ ছাত্র-জনতাসহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা। এ সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি করেন তারা। আজ শুক্রবার (৬ ডিসেম্বর ) জুমার নামাজের পর তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে  এসে সমাবেশে রূপ নেয়। তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় দেখা যায়, বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মুসল্লি, ছাত্র-জনতা বের হয়ে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সমবেত হন। এ সময় বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করেন তারা। হাজার হাজার জনতা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবী করেন এবং বাংলাদেশ থেকে দ্রুততম সময়ের জঙ্গী সংগঠন ইস্কন নিষিদ্ধ দাবী করেন। বক্তারা আরো বলেন আমরা সকল ধর্মাম্বলী মানুষ একসাথে মিলেমিশে আমাদোর সোনার বাংলাদেশে বসবাস করতে চাই কিন্তু কিছু ভিন দেশীয় এজেন্ট আমাদের সম্প্রীতি বিনিষ্ঠ করার জন্য নানা ধরনের চক্রান্তে লিপ্ত আছে। আমরা তাদেরকে সতর্ক  করে বলতে আপনারা দেশ বিরোধী চক্রান্ত থেকে বিরত থাকুন অন্যথায় বাংলাদেশের জনগন কঠোর হস্তে দমন করবে।  চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমরা গণঅভ্যুত্থানের পরে হিন্দু ধর্মালম্বীদের মন্দির পাহারা দিয়েছি। আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, জঙ্গি সংগঠন ইস্কনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ইস্কনের নামে ভারতীয় আগ্রাসনকারীরা আমাদের দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। আমরা তাই ইস্কন নিষিদ্ধের দাবি করছি। আমরা বাংলাদেশী জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status