ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ধনবাড়ীতে ফসলি জমির মাটি কেটে রমরমা ব্যবসা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 December, 2024, 11:13 PM

ধনবাড়ীতে ফসলি জমির মাটি কেটে রমরমা ব্যবসা

ধনবাড়ীতে ফসলি জমির মাটি কেটে রমরমা ব্যবসা

টাঙ্গাইলের ধনবাড়ীতে আবাদি জমির মাটি বিক্রির হিড়িক পড়েছে। এতে আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে কৃষিজমি। প্রভাবশালীরা আইনের তোয়াক্কা না করেই অবৈধভাবে  চালাচ্ছে  মাটি কাটার ব্যবসা। অনেক ক্ষেত্রে জমির মালিকরা মাটি বিক্রিতে অস্বীকার করলে, তাদের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগও পাওয়া গেছে। কিছু কিছু জমির মালিক মাটি কাটা ব্যবসার সাথে জড়িত আছেন  এসব মাটি ব্যবসায়ী স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। তাই কৃষকরা লিখিত অভিযোগ করতে সাহস পাচ্ছেন না।

এতে যেমন ফসল ফলানোর জায়গা কমে যাচ্ছে, তেমনি ঝুঁকিতে পড়ছে ব্রিজ, রাস্তাঘাট, ঘরবাড়ি। ফসলি জমিতে এক্সকাভেটর (ভেকু) বসিয়ে কাটা হচ্ছে মাটি। এসব মাটি ডাম্প ট্রাক ও সড়কে নিষিদ্ধ কাকড়া ট্রাক দিয়ে ক্রেতার কাছে সরবরাহ করা হচ্ছে। এতে কৃষিজমির পাশাপাশি গ্রামীণ এবং পাকা রাস্তার ক্ষয়ক্ষতি হচ্ছে।

বুধবার  ( ৪ ডিসেম্বর) সরেজমিন ধনবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ড আমনগ্রাম  এলাকায় গিয়ে দেখা যায়, মাটি ব্যবসায়ীরা কৃষকদের টাকার লোভ দেখিয়ে ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করছেন বিভিন্ন বাড়ি-ভিটে, পুকুর ভরাটে এবং ইটভাটায়। নির্বিচারে চলছে মাটি কাটা। এভাবে মাটি কেটে নেওয়ার কারণে যেমন ঝুঁকিতে পড়ে যাচ্ছে এলাকার ঘরবাড়ি। তেমনি ধ্বংস হয়ে যাচ্ছে ফসলি জমি। এছাড়া মাটিবোঝাই ভারী ডাম্প ট্রাক চলার কারণে ধুলোবালিতে দূষিত হচ্ছে পরিবেশ।

স্থানীয় কৃষকরা বলেন, আব্দুল লতিফ এবং তার জামাতা জিল্লুর নামে স্হানীয় প্রভাবশালী ও মাটি কাটার কন্ট্রাকটর  শিশির সহ অনেক রাজনীতিবিদ এবং  ওসাধু কিছু সাংবাদিক সহ  এটার সাথে জড়িত আছে। ফসলি কৃষিজমিতে  (ভেকু) বসিয়ে মাটি কেটে স্থানীয় বসতবাড়ি ভরাটের কাজ করে আসছেন। অন্যের ফসলি জমির ওপর দিয়ে ট্রাক চলাচলের জন্য বানানো হয়েছে রাস্তা। ক্ষতিগ্রস্ত কৃষকরা বাধা দিলে নানা হুমকি-ধামকি ও হয়রানি করেন ।

উপজেলা  কৃষি অফিসার মাসুদুর রহমান বলেন, মাটির টপ সয়েল কেটে নেওয়ার ফলে কৃষিজমির শ্রেণি পরিবর্তন হয়ে নালা অথবা জলকড়া জমিতে পরিণত হচ্ছে। নির্বিচারে যেভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে, তাতে আগামী কয়েক বছরের মধ্যে ফসলি জমি আশঙ্কাজনক হারে কমে যাবে। কমে যাবে ফসল উৎপাদন।

আমন গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন তিনি জানান,’ যেভাবে লতিফ কাকা মাটি কেটে নিয়ে যাচ্ছে তাতে আমার জমিতে চাষাবাদ করে খাওয়া সম্ভব নয়। মাটি কাটার জন্য আমার ভূট্টা ক্ষেত ভেঙে যাবে, মাটি ধসে যাবে। বাধ্য হয়ে আমাকেও মাটি সরিয়ে ফেলতে হবে । কৃষি জমির মাটি কেটে বিক্রি করার কোন অনুমতি নাই । তারপরও অসাধু চক্র কৃষি জমির মাটি কেটে দেশের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।

ধনবাড়ী পৌরসভার আমনগ্রামের কৃষক মো. আমিনুর  বলেন, আমার বাড়ির পিছনে সরকারি রাস্তা। মাটিবোঝাই ভারী ট্রাক চলাচলে রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে ট্রাক চলাচলে কেও বাধা দেওয়ার চেষ্টা করলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় এবং জোর করেই রাস্তা নষ্ট করে ট্রাক চালানো হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাইদ  বলেন, জমির শ্রেণি পরিবর্তন করতে অনুমোদন লাগে। এছাড়া  ছোট সড়ক দিয়ে ডাম্প ট্রাক চলাচল করার নিষেধাজ্ঞাও রয়েছে।  কৃষিজমি থেকে যারাই মাটি কাটার সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status