নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাইন উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ ৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে মাইন উদ্দিন প্রকাশকে গ্রেফতার করা হয়। তিনি সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউপির উত্তর বিজবাগ গ্রামের ফকির আহম্মদের ছেলে।তার বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ডাদেশ রায় প্রদান করেন আদালত।এতদিন তিনি গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গায় পালাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেনবাগ থানার পুলিশ আসামী মঈন উদ্দিন প্রকাশকে গ্রেফতার করে।সেনবাগ থানা পুলিশ জানান, মাইন উদ্দিনের বিরুদ্ধে একটি জিআর ওয়ারেন্ট ও একটি নিয়মিত মারামারি মামলাসহ চট্টগ্রাম শহরের কোতোয়ালি, ডবলমুরি ও হালিশহর থানায় একাধিক ছিনতাই, দস্যুতা, অস্ত্র ও মারামারি মামলা রয়েছে। আসামীকে নোয়াখালী আদালতে সোপর্দ করা হয়েছে।