ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
বিএনপি'র উদ্যোগে ভান্ডারিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 November, 2024, 11:23 AM

বিএনপি'র উদ্যোগে ভান্ডারিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

বিএনপি'র উদ্যোগে ভান্ডারিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

পিরোজপুরের ভান্ডারিয়ায়  বিএনপি'র পক্ষ থেকে অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিকেলে ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের সেনের হাট এবং ১১ টায় কাপালির হাট গুছগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ভান্ডারিয়া উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন। 

 এ সময় তিনি বলেন,বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  নির্দেশনায় আমরা জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো ইনশা আল্লাহ।

প্রান্তিক মানুষ নানা রোগে আক্রান্ত হয়ে থাকে কিন্তু বিভিন্ন কারণে সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না সাধারণ মানুষ তাই আপনাদের জন্যই এই মেডিকেল ক্যাম্প করা হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  ভান্ডারিয়া উপজেলা বিএনপি'র সদস্য সচিব মাঃ মনির হোসেন আকন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাই হাওলাদার, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাচু, নজরুল ইসলাম ত্বহা,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ জুয়েল মৃধা সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
উপজেলার নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে ডা.জাফর আলী ও ডা. এম. এইচ নাইম রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status